,

কুকুরের বিয়েতে ৫ হাজার অতিথি!

dog-wedding_105408আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কুকুরের বিয়েতে প্রায় পাঁচ হাজার অতিথিকে দাওয়াত করে খাওয়ানো হলো। শনিবার উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রাম এই বিয়ের আয়োজন করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, কুকুরের বিয়েকে উপলক্ষ করে মেতে উঠেছিল পাওয়ারা গ্রামের মানুষ। ধর্মীয় রীতিনীতি মেনে কুকুরের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবং প্রায় পাঁচ হাজার অতিথিকে দাওয়াত করে খাওয়ানো হয়। শুধু তাই নয় এদিন বাদ্য-বাজনা থেকে শুরু করে হালের ডিজে (ডিস্কো জকি) পর্যন্ত আনা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে। আর ডিজের তালে তালে নেচেছেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়দের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, পাওয়ারা গ্রামের সন্তানহীন দুই বন্ধু বসন্ত ত্রিপাঠি আর জং বাহাদুরের দুটি কুকুরের নাম শাগুন আর শাগুনিয়া। কিছুদিন আগে দুই বন্ধু ঠিক করেন, ধুমধাম করে নিজেদের প্রিয় কুকুর দুটোর বিয়ে দেবেন। গ্রামবাসীকে কথাটি জানাতে ব্যতিক্রমী আয়োজনের খবরে তারাও নেচে উঠে। এরপর আজ দুপুরে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা