,

গিয়েছিল রাজমিস্ত্রির কাজে, ফিরলো কোটিপতি হয়ে !

moneyডেস্ক রিপোর্ট : ভাগ্য বোধহয় এরেই কয়। কাল যে ছিল দিন আনা দিন খাওয়া এক শ্রমিক মাত্র, রাতারাতি আজ সে কোটিপতি।
সৌজন্যে- স্রেফ একটা লটারির টিকিট। আর ওই টিকিটটাই মালদার এক যুবকের জীবনটা বদলে দিয়েছে। মালদায় রাজমিস্ত্রির কাজ করে তেমন পোষাচ্ছিল না। তাই বেশি আয় আর কাজের খোঁজে কেরালা পৌঁছয় মালদার উত্তর লক্ষ্মীপুরের যুবক মফিজুল শেখ।

এমনিতেই লটারির টিকিট কাটার অভ্যেস ছিল বছর বাইশের এই যুবকের। কেরালার ভেল্লিমাড়ুকুন্নুতে পৌঁছনোর দিন তিনেক পরে তিনি ৫০ টাকা খরচ করে “কারুণ্য” লটারির একটি টিকিট কাটে সে ।

রাতে বিছানায় শোওয়ার আগেও সে ভাবতে পারেনি নতুন দিনটা তার জীবনকে আমূল বদলে দেবে। সকালের কাগজ বলে দেয় ফার্স্ট প্রাইজ় জিতেছে তার টিকিট। আর লেবার খেটে খেতে হবে না তাকে। কোটিপতি সে।

তারপরই ভয় পেয়ে বসে মফিজুলকে। সহকর্মীরা আক্রমণ করে টিকিট ছিনিয়ে নেবে না তো ? এই আতঙ্কে ও আশঙ্কায় স্থানীয় থানায় চলে যায় মফিজুল। তাকে সাহায্য করে পুলিশ। নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্যাঙ্কে। সেখানেই অ্যাকাউন্ট খুলে জমা দেয় টিকিট।

লেবার খাটতে যাওয়া মফিজুল এখন নিজের ঘরে ফিরবে কোটিপতি হয়ে। কী করবে এবার ? মফিজুলের ইচ্ছে, একটা মনের মতো বাড়ি বানাবার। আর ইচ্ছে, কিছু জমি কেনার। তারপর…। না আর কিছু বলতে পারেনি মফিজুল। তার কাছে এখনও সব স্বপ্নের মতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা