,

শ্রাবন্তীর জন্য দেশ ছাড়লেন শাকিব

2016_03_12_16_49_23_6oenLmixJP9S9WrBVbVYggwwfYDma2_originalবিনোদন প্রতিবেদক : শুটিংয়ের কারণে মাঝেমধ্যেই দেশ বিদেশে উড়া উড়ি করতে হয় তারকাদের। তবে এসব ক্ষেত্রে বিশেষ কোন প্রয়োজন ছাড়া দীর্ঘদিন দেশের বাইরে থাকার নজির নেই। সে যাই হোক, নতুন খবর হলো শুক্রবার রাতে প্রায় এক মাসের জন্য দেশ ছেড়েছেন শাকিব খান।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির শুটিং। মূলত এ কারণেই শুক্রবার রাতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রথম দফায় টানা কয়েক সপ্তাহ কলকাতায় ছবির দৃশ্য ধারণের কাজ চলবে। তারপর পুরো ইউনিট যাবে ইউরোপে। সঙ্গে থাকছেন শাকিব খানও। তবে মাঝে দুই দিনের বিরতি দেশে আসার কথা রয়েছে তার।

কলকাতা যাওয়া প্রাক্কালে শাকিব জানান, এক মাসের জন্য ঢাকা ছাড়ছেন তিনি। মূলত বড় বাজেট ও যৌথ প্রযোজনা হওয়ার কারণেই সময় নিয়ে কাজটি করতে যাওয়া।

‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।

ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, মনজুরুল আলম এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা