,

পরীমনির ‘মন জ্বলে’

6bbb8ceb43f3c829a3d9983c30c5b5fc-IMG_3027বিনোদন প্রতিবেদক : পরীমনি জানিয়েছিলেন, চলচ্চিত্রে কাজের শুরুতে খুব বেশি না ভেবে একের পর এক ছবিতে চুক্তি করেছেন তিনি। তবে এখন কাজ করতে চান ভেবেচিন্তে। তারই ধারাবাহিকতায় এবার দেবাশীষ বিশ্বাসের ‘মন জ্বলে’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী। ‘মন জ্বলে’ ছবিতে চুক্তি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘পরিচালক যখন আমাকে গল্পটি শোনাচ্ছিলেন তখন মনে হচ্ছিল চরিত্রটি শুধুই আমার জন্য। মনে হচ্ছিল গল্পের মধ্য দিয়ে যেন আমি অভিনয় করে যাচ্ছি।’

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘রোমান্টিক ছবিতে ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন দেখানো হয়। “মন জ্বলে” ছবিটিও রোমান্টিক প্রেমের ছবি। তবে এ ছবিতে নায়ক-নায়িকার মধ্যে দুঃখ, কষ্টের পরিমাণ বেশি দেখানো হবে।’

ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। পরিচালক জানিয়েছেন, আগামী ১ আগস্ট ‘মন জ্বলে’ ছবির শুটিং শুরুর কথা আছে।
এর আগে একই নামে একটি ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন দেবাশীষ। সেই ছবির নায়িকা ছিলেন আঁচল। তবে দেবাশীষ জানিয়েছেন, ছবিটি এখন আর নির্মাণ করা হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা