,

কাদের প্রেম টেকে জেনে নিন!

লাইফস্টাইল ডেস্ক : আপনি কি প্রেম করছেন বেশ কয়েক দিন ধরে? ভাবছেন, বিয়েটা এ বার করে ফেললেই হয়? তবুও মনের মধ্যে কিন্তু কিন্তু ভাব যাচ্ছে না, চারপাশটা দেখে বুকের মধ্যে দুরুদুরু, ডিসিশনটা ঠিক নিচ্ছি তো? এই সিদ্ধান্ত নেওয়ার কাজটা যাতে কিছুটা চটজলদি হয়, এ বার সেই সাহায্য করতে এগিয়ে এলেন গবেষকরা। কোন প্রকারের জুটির প্রেম টপকে বিয়ের সিলসিলা টেকার সম্ভাবনা বেশি, সেই বিষয়ে খানিক ইঙ্গিত দিলেন তাঁরা।

Love-18

টানা ন’মাস গবেষণা করে ইল্লিনোইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিজেদের মধ্যে বোঝাপড়া, ভালবাসা আরও বেশ কিছু বিষয়ের ভিত্তিতে ৩৭৬ জন কাপলকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছেন।

 

১) নাটুকে জুড়ি- বাহ্যিক প্রেম প্রকাশের বহর খুব বেশি হলেও এই ধরনের কাপলের ব্রেকআপের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সম্পর্কে দায়বদ্ধতার অভাব থেকেই নিজেদের মধ্যে মনোমালিন্য বাড়ে। প্রকাশ্যে ঝগড়া ঝাঁটি না করলেও মনে মনে রাগ পুষে রাখে।মিষ্টি মুখে সারাক্ষণ একে অপরের সমালোচনা করে।সম্পর্কে ভাল দিক গুলো অগ্রাহ্য করে শুধুমাত্র খারাপটুকু নিয়ে মেতে থাকে এরা। এই ধরনের কাপলদের বিয়ে টেকার সম্ভাবনা খুব কম থাকে।

 

২) সঙ্গীদের খেয়াল রাখে যে জুড়ি (পার্টনার ফোকাসড কাপল)- এই ধরনের জুটির সম্পর্ক সাধারণত দীর্ঘ মেয়াদি হয়। একজন আর এক জনের উপর ভরসা করেন, সম্পর্কের প্রতি দায়বদ্ধ থাকেন। সম্পর্কে ভাল-খারাপ সব কিছুকে নিয়েই চলতে পারেন।বিবাহিত জীবনেও এরাই সব থেকে সুখি হন।

 

৩) ঝগড়ুটে জুড়ি- প্রায় কোনও বিষয়েই এদের মতৈক্য হয় না। প্রায় প্রতি ক্ষেত্রে একে অপরের বিপরীতে কথা বলাই এদের অভ্যাস। অদ্ভুত ভাবে বিবাদ সত্ত্বেও এদের সম্পর্ক কিন্তু সহজে ভাঙে না। হুঠ করে একজন অন্যজনকে ছেড়ে যায় না। সম্পর্কের প্রতি এরা কমিটেড হয়। তাই প্রেমটা টিকে ধাকলে বিয়েটাও টিকে যায়।

 

৪) সামাজিক ভাবে জড়িত জুটি- এরা নিজেদেরকে নিয়ে সুখিই থাকে। এদের সম্পর্কে স্থায়িত্বও থাকে। সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা একটা সোশ্যাল নেটওয়ার্ককে কাজে লাগায়। সেই নেটওয়ার্কের উপর তাদের বিশ্বাসও অগাধ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট