বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

 ‘ধর্ষণ যখন পুরস্কার’ বেতনের বদলে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে বিদ্রোহীদের বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত মিলিশিয়াদের বেতনের বদলে পুরস্কার হিসেবে ধর্ষণ করার সুযোগ দেওয়া হচ্ছে।জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে গত বছর ১৩ হাজার নারী ধর্ষিত হয়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনী মিলিশিয়াদের জন্য ‘যাচ্ছেতাই করো’ নীতি গ্রহণ করেছে। এ নীতির কারণে মিলিশিয়ারা বেসামরিক লোকদের হত্যা করছে এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ করছে। এসব কর্মকাণ্ড ‘যুদ্ধাপরাধ’।

Sudan1457784157
দক্ষিণ সুদান সরকার তার সেনাবাহিনীর বিরুদ্ধে আনা যুদ্ধপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে যেহেতু বড় মাত্রার অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাই সরকার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন মতে, দক্ষিণ সুদানের সেনাবাহিনী মিলিশিয়াদের ‘যা ইচ্ছা তাই করো এবং যা ইচ্ছা নিয়ে যাও’ ধরনের অনুমতি দেওয়ায় বেসামরিক লোকদের ওপর অত্যাচার চলছে। যুদ্ধ করার মূল্য হিসেবে মিলিশিয়ারা নারীদের অপহরণ ও ধর্ষণ করছে। তারা সাধারণ মানুষে গবাদিপশু ও ব্যক্তিগত সম্পদি লুট করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রা’আদ আল হুসেইন বলেছেন, দক্ষিণ সুদানে যৌন নিপীড়নের মাত্রা ও ধরন মানবাধিকারের চরম অপব্যবহারের শামিল।

যৌন নিপীড়ানের কিছু চিত্র
এক নারী জানিয়েছেন, তার স্বামীকে হত্যা করে তার ১৫ বছর বয়সি মেয়েকে ১০ জন সেনা ধর্ষণ করে।

আরেকজন নারী জানান, রাস্তার ধারে বিবস্ত্র করে তার ছেলেমেয়ের সামনে তাকে পাঁচ সেনাসদস্য মিলে ধর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু নারীকে অপহরণ করে সেনা ব্যারাকে যৌনদাসী হিসেবে আটক রেখে ধর্ষণ করা হচ্ছে।

অন্য একজন বলেন, অল্পবয়সি নারীদের সেনারা টার্গেট করে থাকে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যা করা হয়।

এ ধরনের আরো অনেক অপরাধের চিত্র উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষদের টুকরো টুকরো করে কেটে ফেলা হয়।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের মুখপাত্র আতেং ওয়েক আতেং বিবিসির কাছে দাবি করেছেন, সরকারের পক্ষে এমন কোনো মিলিশিয়া বাহিনী তাদের দেশে নেই। তিনি আরো দাবি করেন, তদন্তকারীরা (জাতিসংঘের) সরকারবিরোধী উপাদানের ওপর নির্ভর করছেন। কিন্তু পোশাকধারী বিদ্রোহীগোষ্ঠী ছাড়া বেসামরিক লোকদের বিরুদ্ধে লড়াছে না তাদের সেনাবাহিনী।

আতেং ওয়েক আতেং আরো জানিয়েছেন, সরকার জাতিসংঘের এ প্রতিবেদনের বিরোধিতা করলেও তা এতটাই গুরুতর যে, ইচ্ছা করলেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান