,

বাসযাত্রী যখন মন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গণপরিবহনে সাধারণ মানুষই চলাচল করে বেশি। ক্ষমতা কম বলে এসব যাত্রীর কথায় কান দেন না চালকরা। তাই নিজেদের ইচ্ছামতো যাত্রী ভরাট করে বাদুরঝোলা বাস নিয়ে ছুটে চলেন গন্তব্যে। এতে যাত্রীদের অবস্থা কি হলো সেটা দেখারও সময় নেই মুনাফালোভী চালকদের। কিন্তু কোনও মন্ত্রী যদি যাত্রীবেশে হঠাৎ এ ধরনের বাসচালকের সামনে হাজির হয়ে কাগজপত্র দেখতে চান তখন অবস্থা কেমন হয়?
এমনই এক দৃশ্যে অবতারণা হয় শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে। বিআরটিএ-এর মোবাইল কোর্ট তখন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। এ অভিযান দেখতে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।46dcd608c63dacf8a07113b8fe7f3b4c-56e4247e7c53d

 
রেডিসন হোটেলের বিপরীতে সিটি সার্ভিসের বাসগুলো যাত্রী ওঠানামা করছে। এমন সময় সেতুমন্ত্রী একটি বাসে চড়েন। চালক ভাবলেন আর দশটা যাত্রীর মতই তিনি। তাই তার কোনও প্রতিক্রিয়া হলো না। কিছুটা এগিয়ে মন্ত্রী বললেন, গাড়ির কাগজপত্র দেখান। বিআরটিএ-এর লোকজন মন্ত্রীর পরিচয় দিলেন। ভ্যাবাচ্যাকা খেলেন চালক। কিছুক্ষণ হা করে রইলেন। কিন্তু ততক্ষণে তার পরিণাম লিপিবদ্ধ হয়ে গেছে বিআরটিএ-এর মামলার কাগজে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য বাসটির বিরুদ্ধে মামলা দায়ের করল বিআরটিএ।

 
অভিযান চলাকালে মন্ত্রী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গাড়িটি মিটারে চলছে কি না—তাও পরীক্ষা করেন। ঘণ্টাখানেক চলে তার এই সড়কে অবস্থান।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২টি গাড়িকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিআরটিএ-এর অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা