,

গাজীপুরে এএসআই নিহত সড়ক দুর্ঘটনায়

 

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে একটি ট্রাকের সঙ্গে পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এক এএসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই কনস্টেবলসহ তিনজন।শনিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পুষ্পদাম রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Microbus1457763054

নিহত এএসআইয়ের নাম মো. হারুন অর রশিদ। আহত কনস্টেবল মানিক ও জব্বার এবং ড্রাইভারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মাওনা হাইওয়ে পুলিশের ওসি হেলালুর রহমান জানান, পুষ্পদাম এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক এক্সসেল ভেঙে বিকল হয়ে দাঁড়ানো ছিল। ভোররাত ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ির টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা তিন পুলিশ ও ড্রাইভার আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এএসআই মো. হারুন অর রশিদ মারা যান। অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা