,

পুলিশসহ আহত ৬,  ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে অভিযানে 

 
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর টেকনাফের বাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। হামলায় পুলিশ ও আনসারের ৬ সদস্য আহত হন।শনিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় নুরুল হুদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নুরুল হুদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের একজন এবং তিনি ইউপি নির্বাচনে হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

CTG1457766363

 

হামলায় আহত ব্যাটালিয়ন আনসার সদস্য সুলতান আহমদকে (৫২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের এসআই সুবির পাল (২৯), সিপাহি দিদারুল আলম (২৪), মো. আলাউদ্দিন (২৭), আনসার সদস্য শহিদুল ইসলাম (৪৮) ও গাড়িচালক শুক্কুর (৩০) টেকনাফ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।অভিযানে নেতৃত্বদানকারী টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) শাফায়াত জানান, লেদা এলাকায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদার বাড়িতে ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান চালাতে গেলে বাড়ির লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া শুরু করলে আশপাশের আরো লোকজন হামলায় অংশ নেয়। এ সময় বাড়ির সীমানা দেয়াল টপকিয়ে নুরুল হুদা ইয়াবাসহ পালিয়ে যায়। অতর্কিত হামলায় পুলিশ ও আনসারসহ ছয়জন আহত হয়।

 

 

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য সুলতান আহমদের মাথায় আঘাত রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে হামলায় জড়িতদের আটকের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি আবদুল মজিদ।প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে নুরুল হুদা একজন। তিনি এর আগেও বেশ কয়েকবার ইয়াবাসহ আটক হন। সর্বশেষ জানুয়ারি মাসে জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা