বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবর্জনা অপসারণ কাজ শুরু চাক্তাই খালের

 
নিজস্ব প্রতিবেদক : নগরীর জলাবদ্ধতা কমাতে দুই কোটি টাকা ব্যয়ে চাক্তাই খালের আবর্জনা অপসারণ ও মাটি উত্তোলন কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।সিটি করপোরেশনের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদাররা ১৮ হাজার ৫০০ ফুট লম্বা এবং ৩৫ ফুট প্রশস্ত এই চাক্তাই খালের মাটি ও আবর্জনা উত্তোলন কাজ ইতিমধ্যে শুরু করেছেন।

 

chaktai_khal1457777739

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন  জানান, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ক্রাশ প্রোগ্রামের আওতায় চাক্তাই খালের তলা পর্যন্ত পরিষ্কারের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে দুই কোটি টাকা ব্যয়ে এই খালের মাটি ও আবর্জনা উত্তোলনের কাজ শুরু হয়েছে।

মেয়র বলেন, চাক্তাই খালের অনেকাংশ অবৈধ দখল ও স্থাপনা থাকায় অবৈধ দখলদারদের অবিলম্বে দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব প্রতিকূলতা মোকাবেলা করেই খালের কাজ শতভাগ সম্পন্ন করতে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।মেয়র স্থানীয়দের উদ্দেশে বলেন, খালকে ডাস্টবিন বানিয়ে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যারা যারা দায়ী হবেন তাদের কেউই রেহাই পাবেন না। খাল ভরাট করে চট্টগ্রামবাসীকে কষ্ট দেয়ার অধিকার কারো নেই। এখন থেকে খালে বা নালায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ধরনের আবর্জনা, মাটি বা অন্য কিছু ফেলে স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পরিবেশ দূষণের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীর শতভাগ নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে এবং নগরকে নাগরিকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সব নাগরিকের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান