,

সাভারে সংসদ সদস্যর কারখানায় ডাকাতি

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনামের মালিকানাধীন একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।Dakati1457779365

শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়ীয়া রাজাঘাট এলাকায় সানশাইন কনজুমার্স লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।কারখানা কর্তৃপক্ষ জানায়, ভোর রাতে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এনামের নিজস্ব মালিকানাধীন সানশাইন কনজুমার্স লিমিটেড কারখানার দেওয়াল টপকিয়ে ১০-১৪ সদস্যের একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতরা কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মী মোস্তাফিজার রহমানসহ ১০ জনকে হাত-পা ও চোখ বেঁধে কারখানার মজুদ রাখা ২০ টন চাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

 

যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ডাকাতরা এসময় কয়েকটি সিসি ক্যামেরা ও ড্রয়ার ভেঙে ফেলে। সঙ্গে কয়েকটি ল্যাপটপও লুটপাট করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, সংসদ সদস্যের কারখানায় ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা