,

এবার হবিগঞ্জে ৪ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

hobi pic_119919স্কুলছাত্রের মর্মান্তিক হত্যাকণ্ডের পর এবার হবিগঞ্জের বাহুবলে একটি হাফিজিয়া মাদরাসার ৪ ছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে। এঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিখোঁজ শিশুরা হল, বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাফিদ (১৩), একই উপজেলার আব্দানারয়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জ এলাকার দইরাপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লার ছেলে নয়ন (১২)।তারা শায়েস্তাগঞ্জের সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।শুক্রবার সন্ধ্যার পর থেকে মাদরাসা কর্তৃপক্ষ তাদের খোঁজে পাচ্ছে না।
এদিকে ৪ শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিখোঁজ রাফিদ মিয়ার বাবা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদরাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে তারা। পরে আর মাদরাসায় ফিরে যায়নি। সন্ধ্যার দিকে তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। তবে কোথাও পাওয়া যায়নি তাদের।শনিবার সকাল ৯টায় এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ বৈঠকে বসেছে বলেও তিনি জানান।তবে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক এ ধরনের কোনো বিষয় তিনি শোনেননি বলে জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণ করা হয়। পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইছারবিল খালের পাশে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে