,

বাংলাদেশ-ওমানের ম্যাচ পরিত্যক্ত হলেও মূলপর্বে বাংলাদেশ

ffaa8d55f64f83ca73c5c864a0db4e40-Pointএকটু ইশ, একটু উহ। বাংলাদেশ সমর্থকদের আক্ষেপ বাড়িয়ে দিয়ে আয়ারল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল বৃষ্টিতে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আক্ষেপ করারই কথা। এই ম্যাচে প্রাপ্য একটি পয়েন্ট যে হাতছাড়া হয়ে গেল।তামিম-ঝড়ে চড়ে ৮ ওভারেই হয়ে গিয়েছিল ৯৪ রান! এখান থেকে বাংলাদেশেরই তো জয়ের সম্ভাবনা বেশি ছিল! খেলা হলে ৮ ওভারে আয়ারল্যান্ডকে করতে হতো ১০৮। পারত কি আইরিশরা?
যা-ই হোক। প্রকৃতির ওপর তো আর কারও হাত নেই। মাশরাফিদের এখন চোখ রাখতে হবে সামনে। যেখানে হাতছানি দিয়ে ডাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। সেখানে পৌঁছাতে এখন কী করতে হবে বাংলাদেশকে?
এই সমীকরণেও অবশ্য বৃষ্টির ‘সম্ভাব্যতাকে’ও মাথায় রাখতে হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুদিন পর ওমানের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতেও বৃষ্টির হানা দেওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। তাই আরও একটি পরিত্যক্ত ম্যাচ দেখারই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। যদিও দুই দলেরই পয়েন্ট সমান ৩ হয়ে যাওয়ায় ম্যাচটি এখন মহা গুরুত্বপূর্ণ।
এই গ্রুপ থেকে এরই মধ্যে দুটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেল। হল্যান্ড আর আয়ারল্যান্ড ছিটকে পড়েছে। সুযোগ আছে বাংলাদেশ-ওমানের। পরশু এই দুটি দলই মুখোমুখি। যে জিতবে সেই পরের রাউন্ডে। যে হারবে তার বিদায়। আর যদি ​ওই ম্যাচটাও বৃষ্টিতে ভেসে যায়? তাহলে বাংলাদেশই চলে যাবে মূলপর্বে। পরশু ম্যাচটি বাতিল হয়ে গেলে দুদলের পয়েন্ট হয়ে যাবে ৪। কিন্তু রানরেটে ওমানের (ওমানের +.২৮‍) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ (+.৪০)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে