,

মালয়েশিয়া ১৫ লাখ বাংলাদেশি নেওয়া স্থগিত করল

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। নতুন পরিকল্পনামতো কোনো দেশ থেকে বিদেশি শ্রমিক নেবে না দেশটি।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নতুন বিদেশি শ্রমিক নেবে না তারা।মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

 

Malaysia1457781415

জাহিদ হামিদি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার তিনি গণমাধ্যমকে জানান, নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া হবে না শুধু তাই নয়। যেসব শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছে কিন্তু তাদের অনুমতি নেই বা অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধতার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হবে।

তিনি আরো জানান, শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে শ্রমিকদের বৈধতার বিষয়টি নিষ্পত্তি করবে। এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হয়েছে। কারণ নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে যতই সুযোগ দেওয়া হয়, তারা ততই তা লঙ্ঘন করে।

জাহিদ হামিদি নিয়োগদাতা ও রিক্রুটমেন্ট সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, নিয়ম না মানলে এবার শুধু জরিমানা দিয়েই খালাস পাওয়া যাবে না। আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা