বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান জন্মের খুশিতে ১ লাখ বৃক্ষরোপণ!

12814009_773716606061892_8978789300710422631_nআন্তর্জাতিক ডেস্ক : সন্তান আগমনের খুশিতে মাতা-পিতা বিভিন্ন আয়োজন করে সকলকে নিজেদের খুশির জানান দেন। কিন্তু এবার ভিন্নধর্মীভাবে এই আয়োজন সম্পন্ন করলেন ভুটানের রাজা-রানী।

ভুটানের হিমালয় কিংডমে রাজা কেসার এবং রানী পেমা তাদের প্রথম ছেলে সন্তান হবার খুশিতে ১ লক্ষ ৮ হাজার চারা রোপণ করেছেন। বৌদ্ধদের ধর্মানুসারে গাছ মানুষের স্বাস্থ্য, দীর্ঘায়ু, সুস্থতা ও সৌন্দর্যের জন্য অত্যন্ত উপকারী। রাজকুমার যেন সবুজের মাঝে খুব ভালভাবে বড় হয়ে উঠতে পারে তাই এই আয়োজন।

রাজকুমারের জন্মের এক মাস পর এই উদ্যেগ নেয়া হয়। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় জোটসহ বিভিন্ন ধার্মিক সংগঠন এই কাজে অংশ নেন। ১০৮ সংখ্যাটির বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ অনুসারে কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। তারা এই সংখ্যাকে আত্মার পরিশোধক হিসেবে মনে করেন। তাই ১,০৮,০০০ গাছ রোপণের মাধ্যমে তারা ১০৮ সংখ্যাটি এখানে অন্তর্ভুক্ত করেছেন।

একজন সমন্বয়কের মতে, ভুটানের ৮২,০০০ পরিবারের প্রত্যেকে একটি করে গাছ লাগিয়েছেন। এবং বাকি ২৬,০০০ গাছ স্বেচ্ছাসেবকদের দ্বারা রোপণ করা হয়েছে।

গত বছর ভুটানে মাত্র এক ঘণ্টার মাঝে ৪৯,০০০ গাছের চারা রোপণ করে বিশ্বরেকর্ড তৈরি করা হয়েছিল। সেখানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১ লাখ চারা রোপণ করা কোন ব্যাপার ই নয়।

ভুটান মাত্র কিছুদিন পূর্বে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এরপরও তারা রাজতন্ত্রের মাধ্যমে আনন্দ বজায় রাখতে চান। ভুটানে একটি ‘সুখের বাগান’ তৈরি করা হয়েছে। যেখানে দর্শনার্থীরা গেলে নিজ দেশের নাম দিয়ে সেখানে বৃক্ষরোপণ করেন। ভুটানের নাগরিকদের মতে বৃক্ষরোপণের মাধ্যমে অবশ্যই আনন্দে থাকা যায়। -সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান