,

কাল রাজধানীতে সিএনজি অটোরিকশা ধর্মঘট

cg_105349নিজস্ব প্রতিবেদক : সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রবিবার থেকে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি, অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন। ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা জেলায় এই ধর্মঘট পালিত হবে।

আজ শনিবার সিএনজি, অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সিএনজি, অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা শহরের সব সিএনজি চালকদের ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।

সাত দফা দাবিগুলো হলো, কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না,  কারাবন্দী সব সিএনজি ও অটোরিকশা চালকদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা দ্রুত চালকদের মাঝে বিতরণ করতে হবে, সরকার নির্ধারিত ২৪ ঘণ্টার ৯০০ টাকা জমা শ্রমিকদের স্বার্থ পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া পার্কিং এর ব্যবস্থা না করে কোনো নো-পার্কিং মামলা করা যাবে না, ইকোনোমিক লাইভ বৃদ্ধি করা গাড়ি জমা ৬০০ টাকা নিতে হবে এবং শ্রম আইন মতে সব চালকদের নিয়োগপত্র/পরিচয়পত্র দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে