,

আফ্রিদির শেষ সুযোগ : ওয়াকার

Waqarস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যামিম্পয়নরা। সমর্থকরা যে কোচ ওয়াকার ইউনুস ও আফ্রিদিদের উপর ক্ষিপ্ত সেটা অনুমিতই। তাই এবার টি-২০ বিশ্বকাপকে নিজের ও আফ্রিদিদের জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন কোচ ওয়াকার।

শুক্রবার রাতে লাহোর থেকে আরব আমিরাতে রওয়ানা হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে ভারতের বিমান ধরবে। লাহোর থেকে বিদায় নেয়ার আগে ওয়াকার বলেন, ‘এবারের টি-২০ বিশ্বকাপ আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ আমরা গত ছয় মাস ভালো ক্রিকেট খেলিনি। আমি অবশ্যই বাজে পারফরম্যান্সের জন্য ব্যথিত।’

তিনি আরো বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে কখনো কুণ্ঠাবোধ করি না। কিন্তু দুর্ভাগ্যক্রমে এবার লক্ষ্য পূর্ণ করতে পারিনি। আমাদের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য সম্ভবত এবারের বিশ্বকাপই শেষ সুযোগ। জাতিকে হতাশ না করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

ভারতে এসে কলকাতায় ঘাঁটি করবে পাকিস্তান দল। রোববার দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ মার্চ। প্রথম রাউন্ড পার করে যাওয়া কোনো একটি দলের মুখোমুখি হবে তারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা