,

নেটে ৮২ ঘণ্টা ব্যাটিং!

bugumuruস্পোর্টস ডেস্ক : হানিফ মোহাম্মদের টানা ১৬ ঘণ্টা ব্যাটিং রেকর্ডের কথা হয়তো জানেন অনেকেই। বার্বাডোজে পাকিস্তানি কিংবদন্তির ওই কীর্তিটা এখনো বিস্ময় জাগায় ক্রিকেট দুনিয়ায়। তাই বলে টানা ৮২ ঘণ্টা ব্যাটিং! আদৌ কী সম্ভব? প্রতিযোগিতামূলক ক্রিকেটে নয়, সম্প্রতি ভারতের বিশাখাপত্তমের এক অপেশাদার ক্রিকেটার নাগারাজু বুগুমুরু অনুশীলন নেটে ৮২ ঘণ্টা ব্যাট করে সৃষ্টি করেছেন অপার বিস্ময়ের।

ভাইজাগের এই নাগারাজু অনন্য এক রেকর্ড গড়ারই পথে আছেন। গত বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তমের এএস রাজা কলেজ মাঠে নেটে অনুশীলন শুরু করেছেন, আগামীকাল রোববার পর্যন্ত চলার কথা। এর মধ্যে বোলিং মেশিনে ও স্থানীয় বোলারদের বলে টানা খেলে যাবেন নাগারাজু।

মনে প্রশ্ন জাগতেই পারে, এই সময়ের মধ্যে কি কোনো বিরতি নেবেন না নাগারাজু? বিরতি তিনি নেবেন অবশ্যই, প্রতি পাঁচ ঘণ্টার সেশনের পর ২০ মিনিট করে। সব মিলিয়ে তাঁকে খেলতে হবে ২৫ হাজার বল! খাওয়াসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সারতে হবে এই সময়েই। কিন্তু হঠাৎ করে এভাবে টানা ব্যাটিংয়ের ‘ভূত’ কীভাবে চাপল চাপল কেন নাগারাজুর মাথায়? ২৩ বছর বয়সী ক্রিকেটারের ব্যাখ্যাটা খুবই সোজা, ‘আমি গিনেজ বুক, লিমকা
বুক অব রেকর্ড, ওয়ার্লন্ড রেকর্ডস অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল, ওয়ান্ডার বুক অব রেকর্ডস, জিনিয়াস বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নাম তুলতে চাই।’

এর আগে নেটে টানা ব্যাটিংয়ের রেকর্ডটা কার? সেটা ভারতেরই। পুনের সৌখিন ক্রিকেটার বিরাগ মারে ২০১৫ সালে টানা ৫০ ঘণ্টা ৫ মিনিট ৫১ সেকেন্ড ব্যাট করেছিলেন। এই সময়ে ২৪৪৭ ওভার খেলেছিলেন, বলের হিসেবে ১৪ হাজার ৬৮২ টি। তার আগে রেকর্ডটা ছিল ইংল্যান্ডের দুই ক্রিকেটার ডেভ নিউম্যান ও রিচার্ড ওয়েলসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে