,

পারিশ্রমিকের ক্ষেত্রেও সমতা চান সোনাক্ষী

sonakshisinha__105300বিনোদন ডেস্ক : গত ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয়ে গেল নারী দিবস। নারী-পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠা ও সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধানের জন্য এদিন সাম্যের বাণী নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই। এক্ষেত্রে পিছিয়ে নেই বলিউডের ‘ফ্লাবি’ গার্ল সোনাক্ষী সিনহাও।

নারীদের সমধিকারের পাশাপাশি এবার পুরুষদের সমান পারিশ্রমিকের দাবিও তুললেন ‘দাবাং’ কন্যা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে পুরুষ অভিনেতারা৷ এই বৈষম্য দূর করারই দাবি সোনাক্ষির৷ তবে শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, সব পেশার ক্ষেত্রেই এই বৈষম্যের অবসান চেয়েছেন তিনি৷

সেনাক্ষী বলেন, ‘ আশা করি এই বৈষম্য খুব তাড়াতাড়ি মিটে যাবে৷ সকলকেই নিজের জায়গা অর্জন করে নিতে হবে৷ পুরুষ বা নারীর উপর কোনো কিছুই নির্ভর করে না৷ তবু ইন্ডাস্ট্রিতে এখনও বেতনের নিরিখে তফাৎ আছে৷ নারীর ক্ষমতায়ণের ক্ষেত্রে আরও উন্নতি হওয়া প্রয়োজন৷  আশা করি প্রতিটি ক্ষেত্রেই নারীরা পুরুষদের সমান জায়গা পাবে৷’

নারী দিবসে সবচেয়ে বেশি নারীকে নিয়ে নখে রঙ মেখে সম্প্রতি গিনেজ বুকে নাম তোলেন সোনাক্ষী সিনহা। দুদিন না যেতেই অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের ডাক দিয়ে সোনাক্ষী এটাই বুঝিয়ে দিলেন যে, নারীর ক্ষমতায়নে তিনি কতটা সোচ্চার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে