,

যৌন নির্যাতনের অভিযোগ পেলেই দেশে ফেরত

jakia..un_105308ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। এর ফলে কারো বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে তাকে দেশে ফেরত পাঠানো হবে।

শান্তিরক্ষীদের বিরুদ্ধে গত কয়েক বছরে যেসব যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলো। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, নীরব থেকেছে মিশর। কারণ তাদের দেয়া কিছু সংশোধনীর প্রস্তাব গৃহীত হয়নি।

গতবছর জাতিসংঘের ১০টি মিশনের শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু ধর্ষণ, যৌন নির্যাতনের ৬৯টি অভিযোগ ওঠে। ২০১৪ সালে এই অভিযোগের সংখ্যা ছিল ৫২টি। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে, এদের মধ্যে রয়েছে সামরিক সদস্য, আন্তর্জাতিক পুলিশ, অন্যান্য শাখার কর্মী ও স্বেচ্ছাসেবীরা। সবচেয়ে গুরুতর অভিযোগ ওঠে আফ্রিকার কয়েকটি দেশের শান্তিরক্ষীদের বিরুদ্ধে।

জাতিসংঘের আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে, সংশ্লিষ্ট দেশ তার তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। কিন্তু এ ধরণের ঘটনা রোধে জাতিসংঘের ব্যর্থতারও অভিযোগ ওঠে।

যুক্তরাষ্ট্রের করা এই খসড়া অনুযায়ী, যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে। ওই অভিযোগ তদন্তে শান্তিরক্ষী কন্টিনজেন্টের গাফিলতি দেখা গেলে, পুরো দলটিকেই দেশে পাঠানো হবে। তবে অনেক দেশ উদ্বেগ প্রকাশ করে বলছে, এর ফলে হয়তো নিরাপরাধ সৈন্যরাও অন্যদের মতো শাস্তির শিকার হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা