,

ভারতের পথে আফ্রিদিরা

Pakistanস্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কয়েকদিন পর হলেও টি-২০ বিশ্বকাপ খেলতে রওয়ান দিল পাকিস্তান ক্রিকেট দল। পাক সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পর শুক্রবার রাতেই পাকিস্তানের লাহোর থেকে আরব আমিরাতের বিমান ধরেছেন আফ্রিদিরা। সেখান থেকে সরাসরি ভারতের বিমান ধরবেন তারা।

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কট্টরপন্থীদের হুমকিতে রাজ্য সরকার পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়। ফলে পাকিস্তান ক্রিকেট দলের ভারত আসা স্থগিত করা হয়।

ভারত সরকারের কাছ থেকে নিরাপত্তার লিখিত নিশ্চিয়তা চেয়েছিল পাক সরকার। অবশেষে ম্যাচ পরিবর্তন করে কলকাতায় নিয়ে আসা হয়। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখিত নিশ্চিয়তা দেন। এতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্রিকেট দলের ভারত সফরে সবুজ সঙ্কেত দেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান লাহোরে জানান, কোনো খেলোয়াড়ের নিরাপত্তা হুমকি থাকলে সে নিজেকে প্রত্যাহার করতে পারবে-এমন সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু ১৫ সদস্য দলের সবাই বিশ্বকাপ খেলতে যেতে চায়।

ফলে পূর্ণাঙ্গ দল নিয়েই ভারতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৬ তারিখ কলকাতায় বাংলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে