,

লুটপাট করছে সরকার : মাহবুব

 

 

নিজস্ব প্রতিবদেক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘লুটপাট করে দেশকে ধ্বংস করার পরই তারা বিদায় নেবে।’শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

mabu

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আলোচনা সভাটি আয়োজন করে।
মাহবুব হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে শত শত কোটি টাকা লুটপাট করছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে।’তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। সেজন্য মানুষের জানমালেরও কোনো নিরাপত্তা নেই। এমনকি ঘরের শিশুও আজ নিরাপদ নয়। এভাবে দেশ চলতে পারে না।’

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ‘হারানো গণতন্ত্র পুনরুদ্ধার’ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা