,

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব শাহরুখ খানের!

2বিনোদন ডেস্ক : বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব। তাও আবার বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের পক্ষ থেকে! প্রিয়াঙ্কাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন বাদশা!

চমক মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল। পিগি চপসকে ‘উইল ইউ ম্যারি মি’ বলেওছিলেন বাদশা। তবে দিনটা আজকের নয়। অনেক বছর আগেকার কথা। তখন প্রিয়াঙ্কা চোপড়া আজকের ‘কোয়ান্টিকো’ স্টার হয়ে ওঠেননি। সবে পা রাখছেন বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে।

মিস ইন্ডিয়া প্যাজেন্টে বিচারকের আসনে শাহরুখ খান। আর প্রতিযোগী প্রিয়াঙ্কা চোপড়া। কে হবেন মিস ইন্ডিয়া তা নিয়ে সবার মনে উত্তেজনা। বিচারকের আসন থেকে প্রিয়াঙ্কা চোপড়ার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বাদশা, ‘মহম্মদ আজহারউদ্দিন, কোনও ব্যবসায়ী নাকি আমি, তুমি কাকে বিয়ে করবে?’

সেদিন বাদশাকে রিফিউজ করেছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন যে তিনি আজহারউদ্দিনকেই বিয়ে করতে চান। তাঁর উত্তরে রেগে যাননি শাহরুখ। বরং সেদিনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নম্বর নিয়ে মিস ইন্ডিয়া হয়েছিলেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা