,

বাপ-বেটির জন্মদিনে ‘বাঁশি বিলাসে’ প্রতিমন্ত্রী

127_105259_1রাজশাহী : গত সাতটা বছর ধরে আজকের দিনটা একটু ‘স্পেশাল’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে। হবেই বা না কেন? আজ যে তাঁর জন্মদিন। শুধু কি তাঁর? জন্মদিন আজ তাঁর মেয়েরও! তাইতো বাপ-বেটির জন্মদিন উপভোগ করতে শুক্রবার সকালেই তিনি থাইল্যান্ড থেকে উড়ে এসেছেন ঢাকায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সিরাজ উদ্দীন জানিয়েছেন, আজ তিনি ঢাকায় তাঁর পরিবারের সঙ্গে অবস্থান করছেন। আগামী রবিবার রাজশাহীর বাঘা-চারঘাটে গিয়ে তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীদের জন্মদিনের শুভেচ্ছা গ্রহণের কথা রয়েছে।

জানা গেছে, বছরের ৩৬৪ দিন প্রতিমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকলেও আজকের এই একটি দিন তিনি বরাদ্দ করেন পরিবারের খাতে। এ দিন তিনি পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চেষ্টা করেন। বিশেষ করে মেয়ে মারিয়ামকে সময় দেয়ার চেষ্টা করেন সবচেয়ে বেশি। কারণ আজ বাবার সঙ্গে তারও জন্মদিন।

আজ সাত বছরে পা দিল প্রতিমন্ত্রী কন্যা মারিয়াম। আর ৪৫ পেরিয়ে আজ ৪৬-এ পা দিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজশাহী-৬ আসনের এই সংসদ সদস্য জানিয়েছেন, জন্মদিন মানেই বিশেষ একটি দিন। আর গত সাত বছর ধরে দিনটি তো আরও বেশি ‘স্পেশাল’হয়ে উঠেছে তাঁর কাছে। সাত বছর আগে তাঁর যে জন্মদিনে মেয়ে মারিয়ামও জন্ম নিয়েছিল, সেটি এখনো পর্যন্ত তাঁর কাছে জন্মদিনের সবচেয়ে সেরা উপহার।

এদিকে বাপ-বেটির জন্মদিন উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ তার ফেসবুক আইডিতে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও মেয়ে মারিয়ামের সঙ্গে জন্মদিন উদযানের ছবি আপলোড করেছেন।

ছবিতে প্রতিমন্ত্রীকে তাঁর মেয়ে মারিয়ামের সঙ্গে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে। জন্মদিনে বাপ-বেটিকে শুভেচ্ছা জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, “সবাইকে ধন্যবাদ। ক্ষমা চাই সবাইকে আলাদাভাবে কৃতজ্ঞতা জানাতে না পারার জন্য। দাদার কিনে দেয়া বাঁশি বাজানো চলছে। জন্মদিনটা মারিয়ামের। মা আমার সাত পূর্ণ করছে আজকে। দোয়া করবেন।”

প্রতিমন্ত্রীর এই ছবিতে তামান্না নুসরাত বাবলি নামে একজন মন্তব্য করেছেন, ‘পার্টি চাই পার্টি। আমরা মামনির ও মামনির বাবার জন্মদিনের কেক খেতে চাই।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা