,

অল্পের জন্য রক্ষা পেলেন মেয়র মান্নান

5mannan_105272_1গাজীপুর প্রতিনিধি : দীর্ঘদিন কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান সড়ক দুর্ঘটনার কবলে পড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার দুপুরে তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

মেয়রের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে এমএ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন। তাকে বহনকারী জিপ গাড়িটি ঢাকা বাইপাস সড়কে দিয়ে মহানগরীর মীরের বাজার এলাকা পার হয়ে কলেরবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক মেয়রকে বহনকারী জিপটিকে সজোরের ধাক্কা দেয়। এতে তার জিপটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা মেয়র মান্নান অক্ষত থেকে প্রাণে বেঁচে যান। তবে তার সঙ্গী জিপ আরোহী কয়েকজন সামান্য আহত হন।

পরে মেয়র মান্নান অন্য গাড়িতে চড়ে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। প্রাণে রক্ষা পাওয়ায় তিনি আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং গাজীপুরের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা