,

ধর্মশালায় নতুন জার্সিতে মাশরাফিরা

Banglaস্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ টি-২০বিশ্বকাপে নতুন জার্সিতে খেলতে গেছে বাংলাদেশ দল। গত বুধবার ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে পুরানো জার্সি পরে খেলতে নেমেছিল মাশরাফি বাহিনী। সেদিনের ম্যাচে ডাচদেরকে মাত্র ৮ রানে হারান টাইগাররা। শুক্রবার ভারতের ধর্মশালায় নতুন জার্সিতে আইরিশদের বধে মাঠে নামে বাংলাদেশ।

তবে শুক্রবার আর পুরানো জার্সি পরে মাঠে নামেননি সাকিব-মাশরাফিরা। এদিন তারা পরেন পুরোই লাল জার্সি, হাতের অংশটুকু শুধু সবুজ। এ ছাড়া মাথার ক্যাপে হালকা সবুজের ছটা, ট্রাউজারটাও লাল রংয়ের। আর নতুন জার্সি পরে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন সৌম্য সরকার আর তামিম ইকবাল।

যদিও এদিন মাত্র ২০ রান করে সৌম্য সাজঘরে ফিরে গেলেও একাই দলকে টানছিলেন তামিম। শেষ পর্যন্ত মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি হার্ডহিটার ওপেনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে