,

তিন ক্রিকেটেই তামিম এখন ‘বাংলাদেশের রাজা’

tAMIMস্পোর্টস ডেস্ক : বেশ অনেক দিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয়স্থানে থাকা তামিমের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব। কিন্তু সাকিবকে আর খুব বেশি এগিয়ে থাকতে দিলেন না তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ করে সাকিবকে পেছনে ফেললেন। টেস্ট আর ওয়ানডেতে আগেই সর্বোচ্চ রানের মালিক ছিলেন। কেবল টি-টোয়েন্টিই বাকি ছিল। তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকই শুধু নন, তিন ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসও তাঁর।

আজ ৯৪২ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম। আর সাকিবের রান ছিল ৯৭৯। এক হাজার আগে কে ছোঁবেন এই নিয়ে ছিল কৌতূহল। আগের ম্যাচে অপরাজিত ৮৩ করা তামিম এই ম্যাচেও শুরু থেকে ছিলেন দারুণ ছন্দে। এ কারণে মনে হচ্ছিল, এক হাজার রান হয়তো তিনিই আগে ছোঁবেন। কিন্তু ১১ রান দূরে থাকতেই আউট হয়ে গেলেন। অবশ্য ততক্ষণেই সাকিবকে পেছনে ফেলে ১০ রানে এগিয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার।
টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। ওয়ানডেতে ৪ হাজার ৭১৩। টি-টোয়েন্টিতে ৯৮৯।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা