,

পয়েন্টের ভাগাভাগি করতে হলো বাংলাদেশের

9ab517bdd0b99de75fbc808ef056609b-MAtch-report-Image

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। সারা দিন বৃষ্টির লুকোচুরি শেষে দেরিতে হলেও খেলাটা মাঠে গড়িয়েছিল ৮ ওভার করে ছেঁটে ফেলেই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আর সৌম্য সরকারের ব্যাটিং-তাণ্ডব মাত্র ৮ ওভারেই বাংলাদেশের সংগ্রহকে ৯৪-এ তুলে দেওয়ার পরই আবার বৃষ্টি। বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় আর অপেক্ষার ধার ধারেননি ম্যাচ রেফারি। খেলাটাকে পরিত্যক্ত ঘোষণা করে পয়েন্ট ভাগ করে দিলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে।
১৩ মার্চ ওমানের বিপক্ষে গ্রুপপর্বের পরের ম্যাচটা এখন ‘ফাইনাল’ বাংলাদেশের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়াতে রোববার ওমানের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন নিশ্চিত করবে বাংলাদেশ। কিন্তু সেই খেলাও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়? সে ক্ষেত্রে নেট রান রেটের কারণে সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ম্যাচটা পণ্ড হয়ে গেলেও সুপার টেন-যাত্রায় কোনো বিঘ্ন ঘটবে না বাংলাদেশের।
মাঠে গড়ানো ৮ ওভারের প্রাপ্তি তামিমের দারুণ একটা অর্জনই। টেস্ট ও ওয়ানডেতে আগেই দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে রেখেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের মাথায় টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।
তাঁর ৪৭ রানের ইনিংসটি এসেছে ২৫ বলে। ৩ চার ও ৪ ছক্কায় সাজানো এই ইনিংসের কল্যাণেই বৃষ্টির আগে ৮ ওভারে মোটামুটি নিরাপদ জায়গায় বাংলাদেশ। ডকরেলের বলে পোর্টারফিল্ডের বলে তিনি যখন ফিরলেন স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন জ্বলজ্বল ৯৪।
সৌম্যর ব্যাট থেকে আসে ২০,১৩ বলে। ফর্মে ফেরার ইঙ্গিতটা আজ বেশ ভালোভাবেই ছিল তাঁর ইনিংসে। কিন্তু ৩টি দুর্দান্ত চারে নিজের ইনিংসটি সাজিয়ে ফিরলেন কিছুটা খামখেয়ালিতেই। সাব্বিরের ব্যাটও হাসছিল বাংলাদেশের ইনিংসে। একটি ছয়ে তাঁর ব্যাট থেকে আসে ১৩ রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে