,

বৃষ্টিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের ম্যাচ

1457700612বৃহস্পতিবার গভীর রাত থেকেই ধর্মশালায় বৃষ্টি হচ্ছিল। আশঙ্কা ছিল শুক্রবারও বৃষ্টি হবে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টির কারণে ধর্মশালায় ওমান বনাম নেদারল্যান্ডসের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ-আয়ারল্যানড্ ম্যাচও।
ধর্মাশালায় স্থানীয় সময় ভোর পৌনে ৪টা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধর্মশালায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। রাত ৭-৮টার দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচটি রাত ৮টায় শুরু হওয়ার কথা। তবে খেলাটি পরিত্যক্ত হলেও ঘোষণা আসতে পারে রাত সাড়ে ৯টার দিকে।
এই ম্যাচটি মাঠে না গড়ালে আগামী রবিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম-ওমান ম্যাচটি দুই দলের জন্য হবে ফাইনাল। জয়ী দলই সুযোগ পাবে মূল পর্বে খেলার।
তবে রবিবার অনুষ্ঠিতব্য দুটি ম্যাচেও আসতে পারে বৃষ্টির হানা। ম্যাচ না হলেও এগিয়ে থাকছে বাংলাদেশ! শুক্রবারের প্রথম ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ওমান। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
রাতের ম্যাচটি না হলে বাংলাদেশেরও সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট। নেট রান রেটে তখন এগিয়ে থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ ম্যাচটি মাঠে না গড়ালেও কোনও প্রভাব পড়বে না। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টেনে উঠে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে