,

বিয়ের পর প্রেম করব ফেসবুকে  -মেহজাবীন

 

বিনোদন ডেস্ক : ‘মেহজাবীন তাহলে চুপি চুপি ফেসবুকে প্রেম করছেন!’ এ কথা বলতেই মুঠোফোনের ওপাশ থেকে তার প্রতিবাদ, ‘কই না তো। ফেসবুকে প্রেম করব কেন ? ওটা তো নাটক।’মডেল ও অভিনয়শিল্পী মেহজাবীন অভিনয় করেছেন ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নামের একটি নাটকে। সেখানে ফেসবুকে অল্পদিন প্রেম করেই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা ইমনকে। স্বামী ইমনের ভীষণ শুচিবাই। সবকিছুতেই পরিচ্ছন্নতার বাতিক থাকে তার।

 

mehjabin

ব্যক্তিগত জীবনে অমন স্বামী পেলে কেমন হবে জানতে চাইলে আঁতকে ওঠেন মেহজাবীন। বলেন, ‘তাহলে তো আমি শেষ। আমি খুবই অলস, নিজের মতো ধীরে ধীরে কাজ করতে ভালোবাসি। আমাকে কেউ কিছু করতে বললে আমি বরং উল্টোটা করি।’নাটকের বাইরে ফেসবুকে প্রেম করেন কি না জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘ফেসবুকে প্রেম করব, তবে বিয়ের পরে স্বামীর সঙ্গে।’

 

 

‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান ও পরিচালনা করেছেন মইনুল ওয়াজে রাজীব। নাটকটি এনটিভিতে দেখানো হবে কাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে।এতে আরও অভিনয় করেছেন অভিজিত্ অভি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এই নাটকের মধ্য দিয়ে অনেক দিন পর ছোট পর্দায় ফিরলেন ইমন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা