,

শেখ হাসিনার প্রতি ‘ঝুঁকে থাকা’ বন্ধ করুন : বিজেপি নেতা

 

 
আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক বা রাষ্ট্রনীতির পুনর্মূল্যায়ন করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। তিনি ভারতকে শেখ হাসিনার সরকারের প্রতি ‘ঝুঁকে থাকা’ বন্ধ করতে বলেছেন।বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিত হত্যা ও মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে সুব্রামানিয়ান স্বামী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনায় শেখ হাসিনার সরকার হয় ‘অসহায়’ অথবা ‘দুষ্কর্মের সহযোগী’ বলে তিনি অভিযোগ করেছেন। এ জন্য তাঁর সরকারকে ঢাকার সঙ্গে নীতির পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

 

Subramaniyan-Saymi

 

সুব্রামানিয়ান স্বামী বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশে মৌলবাদী প্রবণতা বেড়েছে। এতে হিন্দুদের হত্যা, হিন্দু নারীদের বেইজ্জত করা ও মন্দির ভাঙার ঘটনা ঘটছে।সম্প্রতি হিন্দু পুরোহিতের শিরশ্ছেদের ঘটনাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন সুব্রামানিয়ান স্বামী। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে হিন্দুবিদ্বেষী কর্মকাণ্ডে শেখ হাসিনা হয় অসহায় অথবা এর সহযোগী।’

 

গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন। এ ঘটনায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা