,

রাজধানীর গুলশান এ সড়কে ধস, যান চলাচল বন্ধ

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ নম্বরের রাস্তা খোঁড়াখুড়ির এক পর্যায়ে একটি সড়কের প্রায় ৩০ ফুট জায়গাজুড়ে ধসের সৃষ্টি হয়েছে। এতে ওই রাস্তার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর দাবি অপরিকল্পিত খোঁড়াখুড়ির জন্যই এই সড়কে ধসের সৃষ্টি হয়েছে।

2016_03_11_17_53_57_i0eQ10IwszRBKL74KG0VOUlucKsplR_original

শুক্রবার বিকেলে ধসের তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদ উদ্দিন। তিনি জানান, গুলশান লেক সংলগ্ন ৫৫ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির সামনের রাস্তার একটি অংশ দেবে যাওয়ার খবর পেয়ে সেখানে দমকলের একটি ইউনিটে পাঠানো হয়।

 

পরে গুলশান থানায় যোগযোগ করা হলেন ডিউটি অফিসার এসআই কামরুল জানান, ধসে যাওয়া রাস্তায় বালু ফেলার কাজ শুরু করা হয়েছে। আর এ কারণেই ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটিতে সংস্কারের জন্য খোঁড়াখুড়ির কাজ চলছিল। এর মধ্যে দু’একদিন বৃষ্টিও হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তার খোঁড়া অংশগুলো খুবই বিপজ্জনক হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা