বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ক্যান্টিন পুলিশ-চোরাকারবারীদের দখলে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে অনিয়ম আর দুর্নীতির স্বর্গরাজ্য নামে পরিচিত হয়েছে। সরকারি রেলের দুর্নীতি থাকালেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই রেলওয়েতে শত শত কোটি টাকা বিনিয়োগ করলেও সেবার মান বিন্দুমাত্র বাড়েনি রেলের। লোহা চুরি, তেল চুরি, টিকিটবিহীন যাত্রীদের সাহয্য করা ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে রাজস্ব আয়ের ক্ষতি সাধন করা হচ্ছে। এতে পুরাতন আমল থেকে অদ্যাবধি রেলে দুর্নীতি বিরাজমান রয়েছে। আর হালে যোগ হয়েছে বুফেগার বা খাওয়ার গাড়িতে নিম্নমানের খাওয়ার পরিবেশন।

2016_03_11_12_12_06_jiN9FD3HcWByObroJqlkQQVkNaCpOf_original

দুরপাল্লার রেলগাড়ির খাবার ক্যান্টিনে সিটে বসে ১শ ৫০ টাকায় দিনাজপুর থেকে ঢাকা আর ১শ টাকায় পার্বতীপুর থেকে খুলনা যাওয়া যায় অনায়াসে। অবৈধ্য ফেনসিডিল, গাঁজা, হিরোইন ও ইয়াবাসহ অন্যান্য মালামাল স্বল্প ভাড়ায় সহজেই বহন করা যায় খাবার গাড়িতে। মাদকদ্রব্যসহ মূল্যবান মালপত্র ক্যান্টিনের স্টাফরা কিচেন রুমে বহন করে নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছে দেয় তারা। আর এ জন্যই মোটা অংকের ঘুষ দিতে হয় তাদের। খাবার গাড়িতে দুর্নীতির মাধ্যমে যে টাকা আয় হয় সে টাকার ভাগ পান জিআরপি পুলিশ, গার্ড, টিটি, এটেনন্ডেন্সসহ আপাদমস্তক কর্মকর্তা-কর্মচারীরা।

 

যাত্রীদের জন্য খাবার গাড়িতে বসে থাকে চোরকারবারী ও বিনা টিকিটের যাত্রীরা। প্রকাশ্যে টাকা সংগ্রহ করতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্তৃপক্ষের নিয়োগকৃত লাইনম্যান। যাত্রীদের নিরাপত্তা দায়িত্ব পালন না করে গর্ভমেন্ট রেল পুলিশ বা জিআরপি ঘুর ঘুর করে আশেপাশে ভাগ নেয়ার জন্য।অন্যদিকে, রেলক্যান্টিনে খাবার মান অত্যন্ত নিম্নমানের। প্যাকেজ ভিত্তিক খাবার কোনো মূল্য তালিকা প্রকাশ্যে কোনোখানে টাঙানো নেই। ১ পিস মাংস, ২ প্লেট ভাত ও একটু ডালের দাম ১৩০ টাকা। ২ প্লেট ভাত প্রায়ই ১ প্লেটের সমান। নিম্নমানের রান্না যা খাওয়ার অযোগ্য কিন্তু দামের বেলায় কোনো কমতি নেই। আবার নাস্তায় পাউরুটির স্লাইজে বাসি ও গন্ধযুক্ত খাবার টিস্যু পেপার জরিয়ে যাত্রীদের সামনে পরিবেশন করা হয়। চায়ের দাম ডবলেরও বেশি আদায় করা হয় বলে জানান দিনাজপুরের অন্যতম কাপড় ব্যবসী মো. গুলজার হোসেন।

 

 

তিনি আরও জানান, ঠেকায় না পরলে উচ্চমূল্য দিয়ে ওই ধরনের খাবার কেউ কিনে খায় না। না আছে বসার জায়গা আর না আছে অন্যান্য সুযোগ সুবিধা। সিটগুলো ভর্তি সব চোরাচালানি আর পুলিশের ভাড়ায়। দিনাজপুর-ঢাকা, পাবর্তীপুর-খুলনাসহ দেশের প্রতিটি ইন্টারসিটি ট্রেনের খাবার গাড়িতে একই অবস্থা বিরাজমান।

নিরাপদ গন্তব্যে পৌঁছানোর কাজে ব্যস্ত থাকে ক্যান্টিনের স্টাফ। আর ঝুঁকির মধ্যে যাত্রীদের ফেলে জিআরপি পুলিশরা থাকে অবৈধ চাঁদা ওঠাতে। আর সরকার ঘোষণা দিয়ে পালন করে রেলসেবার মাস, বছর কিংবা রেল সেবাসপ্তাহ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান