,

বিল চাওয়ায় ক্যাবল টিভি কর্মীকে গুলি করলেন এএসআই

police_bd_firing_6612নিজস্ব প্রতিবেদক : বিল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ক্যাবল টিভি কর্মীকে গুলি করেছে রাজধানীর বংশাল থানার এএসআই শামীম রেজা। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁও থানার নন্দিপাড়ায় পাঁচ নম্বর সড়কের মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ক্যাবল টিভি কর্মীর নাম আল আমিন (২২)। তার পিঠে গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আল আমীনের দুলাভাই শহীদুল ইসলাম জানান, এএসআই শামীম বিগত চার-পাঁচ মাস ধরে ডিশের (ক্যাবল টিভি) বিল দিচ্ছেন না। আজ তার কাছে বকেয়া বিল চাইতে যায় আল আমীন। তিনি বিল দিতে অস্বীকার করে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে তিনি আল আমিনকে গুলি করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, এএসআই শামীম খিলগাঁও নান্দিপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ওই বাসার ক্যাবল টিভির বিল নেয়াকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আল আমিনকে লক্ষ্য করে গুলি চালান এএসআই। পরে তাকে খিলগাঁও থানা পুলিশ আটক করে।
এএসআই শামীমকে আটকের কথা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। তিনি বলেন, বকেয়া বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ডিশ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় বংশাল থানার এএসআই শামীম রেজাকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা