শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীকে বাদ দেওয়ার দাবি

bnpনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হককে কুলাঙ্গার আখ্যায়িত করে তদের মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে বলেন, পাপ অনেক করেছেন, এই দুই কুলাঙ্গারকে মন্ত্রীসভা থেকে বাদ দিয়ে কিছুটা হলেও নিজের সম্মান রক্ষা করুন।

আ. ক.ম মোজাম্মেল হককে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনার তো লেহেজ নেই। খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা বলা শুরু করেছেন। কথা হিসাব করে বলবেন। তা না হলে মন্ত্রীত্ব থেকে টেনে হেঁচড়ে নামানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সাহস থাকলে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং একটি আসনে বেগম জিয়া নয়, তার ছেলে তারেকের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করুন। যদি আপনার জামানত থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ এ কাউন্সিলে আসবে। কিন্তু কাউন্সিলের জন্য যে জায়গা দেয়া হয়েছে তা যতেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারো বাবার সম্পত্তি নয়। কেন এ জায়গা আমাদের দেয়া হল না।

আয়োজক সংগঠনের সভাপিত শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া