,

লন্ডনে দোকানে ‘গো-মূত্র’ পরীক্ষা করা হচ্ছে

cowআন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের কিছু দোকানে সাধারণ খাবার বিক্রির পাশাপাশি বোতলে ভরা গো-মূত্র বিক্রি হচ্ছে।

দক্ষিণ এশিয়ার দোকানুগলোতে ‘গো-মূত্র’ নামেই বিক্রি হয় এটি।

দেশটির স্থানীয় সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ভোক্তারা যেন ক্ষতিকর রোগের শিকার না হন এজন্য খাদ্য বহির্ভূত পশু পণ্যগুলো লন্ডনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।

এমনকি আমদানিকৃত পণ্যগুলোও ভালোভাবে যাচাইবাছাই করা হয়।

কিন্তু লন্ডনে গো-মূত্র বিক্রির বিষয়ে কোনও তথ্য তাদের কাছে নেই।

কিন্তু শীঘ্রই এ নিয়ে তদন্ত করা হবে বলে জানান সরকারি এই কর্মকর্তা। খবর বিবিসির।

একটি দোকানে ঢুকে এক সাংবাদিক দেখতে পান পাউরুটির শেলফের নিচের তাকে রয়েছে গো-মূত্র, বোতলে দামও লেখা।

ওই দোকানের একজন কর্মকর্তা বলেন, আমরা এটি রাখি কারণ হিন্দু সম্প্রদায়ের অনেকে আসেন এটি কিনতে। এটি তাদের ধর্মীয় আচার-আচরণের সঙ্গে জড়িত।

একটি হিন্দু পরিবারে একটি শিশু জন্মের পর যে পূজা করা হয়, সেই পূজা অনুষ্ঠানে শিশুটির ‘শুভকামনায়’ অনেকে ওই গো-মূত্র ব্যবহার করেন।

শুধু যে দোকানেই এটি বিক্রি হচ্ছে তা নয়। ওয়াটফোর্ডের হরে কৃষ্ণ মন্দিরের ডেইরি ফার্ম থেকেও গো-মূত্র উৎপাদন হয়।

ওয়াটফোর্ডে অবস্থিত হরে কৃষ্ণ মন্দির, ভক্তিভেদান্ত মানর – এসব ধর্মীয় স্থাপনাগুলোরও ডেইরি ফার্ম রয়েছে যেখান থেকে তারা এই ‘গো-মূত্র’ উৎপাদন করে যেন পূজা সংশ্লিষ্ট সব কাজে এটি ব্যবহার করা যায়।

মন্দিরের ব্যবস্থাপনা পরিচালক গৌরি দাস গণমাধ্যমকে বলেন, আমরা সত্তরের দশক থেকে এই গো-মূত্র প্রক্রিয়াজাত করে বিক্রি করে আসছি।

দক্ষিণ এশিয়ানদের অনেকের কাছে এর বিরাট একটি চাহিদা রয়েছে। অনেকে এটিকে পূজার কাজে ব্যবহার করে। আবার অনেকে ওষুধ হিসেবে ব্যবহার করে। এমনকি কোনও জিনিস শুদ্ধ করার কাজেও অনেকে এই গো-মূত্র ব্যবহার করে।

গো-মূত্র পান করার পর স্বাদ জানতে চাইলে ওই মন্দিরেরই একজন সদস্য প্রদীপ বলেন, এটি স্বাদে তিতা এবং আমার কাছে এটা ওষুধের মতো মনে হলো।

দ্য ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য গরুর মূত্র এভাবে বিক্রি করা অবৈধ।

কিন্তু যদি বাহ্যিক ব্যবহারের জন্য এটি ব্যবহৃত হয় যেমন একটি উদাহরণ হলো –ত্বকের ময়লা পরিস্কারে যদি এটি ব্যবহৃত হয় তাহলে অবশ্য একে খাবার হিসেবে বিবেচনা করা হবেনা এবং খাদ্য আইনের মধ্যেও এটি পড়বেনা। কিন্তু এছাড়া অন্যসবক্ষেত্রেই আইনের ব্যবহার হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গরুকে একটি পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।

যেসব দোকানে এই ‘গো-মূত্র’ বিক্রি হয় সেখানে দেখা যাবে বোতলের লেবেলের গায়ে হিন্দি ভাষায় লেখা যে এটি ‘গো-মূত্র’ এবং ধর্মীয় উদ্দেশ্যেই এটি বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা