,

আজও খেলছেন না মুস্তাফিজ

mustafizur-rahmanস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারেননি। খেললে হয়তো ফাইনালটা বাংলাদেশের জন্য অন্যরকম হতে পারতো। বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে খেলেননি বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ রাতে ধর্মশালায় মুখোমুখি হবে বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে জয়টা খুবই প্রয়োজন বাংলাদেশের। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলা হবে না মুস্তাফিজের।

যদিও অপেক্ষাকৃত দুর্বল দল ওমানের কাছে হেরেছে আইরিশরা। তবে ওই হারের জ্বালাটাই না আবার বাংলাদেশের ওপর ঝাড়েন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। এমনিতেই বিশ্বকাপে এর আগে অনেক অঘটন ঘটিয়েছে আইরিশরা। দলে বেশকিছু মারকুটে ব্যাটসম্যানও রয়েছে তাদের।

অবশ্য বাংলাদেশও আইরিশদের হালকাভাবে নিচ্ছে না। সাম্প্রতিক সময়ে একের পর এক জায়ান্টদের বধ করে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে মাশরাফি বাহিনী। ওই ম্যাচে তাসকিন এবং সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। আরাফাত সানির পরিবর্তে দলে জায়গা পেতে পারেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি/ নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, গ্যারি উইলসন, নেইল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ম্যাক্স সোরেনসন, টিম মুরতাঘ/জর্জ ডকরেল, বয়েড র‌্যানকিন, ক্রেইগ ইয়ং।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা