,

সরকারি চাকরিতে এন্ট্রি পদ নবম গ্রেড ২০১৬

 

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি ক্যাডার, নন-ক্যাডার ও বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগপ্রাপ্তরা এখন থেকে নবম গ্রেডভুক্ত হবেন এবং এটাই হবে এখন প্রবেশ পদ। তবে এর মধ্যে ক্যাডারভুক্তরা বাড়তি একটি ইনক্রিমেন্ট পাবেন।

secreteria

বৃহম্পতিবার সচিবালয়ে বেতন বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জনপ্রশাসন সচিব ড. কামাল আবু নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুটি বিষয় একটু টেকনিক্যাল ধরনের। অষ্টম ও নবম গ্রেড―এ দুটি নিয়ে একটা সমস্যা ছিল। এখানে পরিবর্তন আনা হয়েছে।অর্থ সচিব মাহবুব আহমেদ এ বিষয়ে বলেন, পে-ফিকসেশনের ক্ষেত্রে কেউ অষ্টম গ্রেডে কেউবা নবম গ্রেডে চলে গিয়েছিল। ফলে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। এখন নবম গ্রেডটাকে এন্ট্রি পদ করা হয়েছে। প্রথম শ্রেণির ক্যাডার, নন-ক্যাডার কিংবা বিভিন্ন সংস্থায় যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত সকলেই একই স্কেলে বেতন পাবেন। তবে ক্যাডারভুক্তরা একটি ইনক্রিমেন্ট পাবেন।

 

সরকারি কলেজ শিক্ষকদের বিষয়ে অর্থসচিব বলেন, এখানে শিক্ষকরা চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত হওয়ার ক্ষেত্রে আগে ৫০ ভাগ সিলেকশন গ্রেড পেতেন, এখন সিলেকশন গ্রেডের পরিবর্তে ৫০ ভাগ প্রমোশন দেওয়া হবে। প্রমোশন পেয়ে তারা উপরের গ্রেডে যাবেন।সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের কিছু কষ্ট-টষ্ট আছে। ইতোমধ্যে তাদের সঙ্গে তিন সচিব (প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব ও জনপ্রশাসন সচিব) বৈঠক করেছেন এবং বিষয়টি এখন প্রায় সমাধান হওয়ার পথে।

 

শুধু একটি বিষয়ে তিন সচিব এখনো তাদের সঙ্গে একমত হতে পারেননি। সেজন্য বেতন বৈষম্য নিরসন কমিটির আগামী বৈঠকে ৪-৫ জন শিক্ষক প্রতিনিধি রাখা হবে। ওই বৈঠকেই বিষয়টি নিষ্পত্তি করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলে জানান মুহিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা