,

ঘর থেকেই শুরু করতে হবে মানবিক আচরণ

 

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, ‘নারীদের প্রতি মানবিক আচরণের বিষয়টি নিজের ঘর থেকে শুরু করতে হবে। এর জন্য শুধু আইন করলেই হবে না।’বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশান বাংলাদেশ কাউন্সিল ওমেন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

2016_03_10_22_59_52_7JRzwmb8b5LTT2RbAGYPACtaJbzEfD_original

নিজেকে আগে সংশোধন করুন না হলে আন্দোলন করে কোনো লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আপনার স্ত্রী সঙ্গে খারাপ আচরণ করবেন, কাজের মেয়েকে চড় মারবেন, তাহলে তো আইন করে কোনো লাভ হবে না।’প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু স্ত্রীর সঙ্গেই খারাপ আচরণ হচ্ছে এমন নয়। আমার দেখা মতে বৃদ্ধ মা-বাবার সঙ্গেও সন্তানেরা অনেক অমানবিক আচরণ করে, খারাপ আচরণ করেন। গ্রামে আমি এটা অনেক দেখেছি।’

 

মজিবুল হক বলেন, ‘যে সন্তানের জন্য মা-বাবা নিজে না খেয়ে না পরে সম্পূর্ণ ইনভেস্ট করেন সে সন্তান বৃদ্ধ মা-বাবাকে ভুলে যান এজন্য আমরা পিতা-মাতার ভরণপোষণের আইন করেছি। এ আইনে অভিযুক্ত সন্তানের ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের জেলের বিধান আছে।’ইউরোপ-আমেরিকায় বৃদ্ধদের দায়িত্ব রাষ্ট্র নেয়। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেহেতু এটা নেই তাই আইনটি করতে বাধ্য হয়েছি মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের কোথাও এ আইন নেই।’

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মীদের ওপর খুবই অমানবিক আচরণ করা হয়। এজন্যই প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সঙ্গে চুক্তি হয়েছে। এখন থেকে গৃহশ্রমিকের সঙ্গে তাদের ভাই, স্বামী কিংবা পছন্দের একজন ব্যক্তি সেখানে যেতে পারবে।’আন্তর্জাতিক নারী দিবসে নারীনেত্রীরা যে ছুটির দাবি করেন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো দেশে এত ছুটি নাই। তবে আপনাদের এ দাবিটি আমি সরকারকে জানাব।’

 

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশান বাংলাদেশ কাউন্সিল ওমেন কমিটির চেয়ারপারসন রওশন জাহান সাথীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন- আইটিইউসি বাংলাদেশ কাউন্সিলের চেয়ারপারসন মো. তোফাজ্জল হোসেন বাগু, সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, নাসরিন আক্তার ডিনা, নাজমা ই্য়াসমিনসহ আইটিইউসি –বিসির অন্তভুক্ত ছয়টি জাতীয় ফেডারেশানের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা