,

আরও পাঁচ বছর বার্সাতেই থাকছেন মেসি!

mesiস্পোর্টস ডেস্ক : ২০১৮ সালেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। তবে বার্সার হয়ে মেসি অন্তত পরবর্তী পাঁচ বছর খেলবেন বলেও নিশ্চিত করেন ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ।

এর আগেও কাতালান ক্লাবটির হয়ে খেলোয়াড়ী জীবনের বাকি সময়টা কাটিয়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

তবে চুক্তি শেষ হওয়ার পর স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে গুঞ্জন চলছেই। ফার্নান্দেজ অবশ্য নিশ্চিত যে, মেসি অন্তত ২০২১ সাল পর্যন্ত ‍বার্সায় থাকবে যখন নতুন ক্যাম্প ন্যু উদ্বোধন করা হবে।

সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, ‘এটা নিশ্চিত যে, মেসি ২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছে। আমরা ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। যার অসাধারণ ক্রীড়া ও ব্যক্তিগত গুণাবলী রয়েছে। অনেকেই জেনে অবাক হয় যে, সে কতটা নম্র। তার ক্ষমতা ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের উপরে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা