,

আফগানিস্তানের কাছে হেরে হংকংয়ের বিদায়

during the ICC Twenty20 World Cup Round 1 Group B match between Hong Kong and Afghanistan at the Vidarbha Cricket Association Stadium on March 10, 2016 in Nagpur, India. on March 10, 2016 in Nagpur, India.
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের পর বিদায় নিয়েছে হংকং। বাছাইপর্বে আফগানিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।

বৃহস্পতিবার নাগপুরে বাছাইপর্বে ‘বি’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হংকং। শুরুটা ভালো হলেও আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১১৬ রান তুলতে সমর্থ হয় তারা।

জবাবে ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই আফগান ওপেনারই হংকংকে কোণঠাসা করে ফেলে। অবশ্য ৭০ রানে এ জুটি ভাঙ্গলে পরপর কয়েকটি উইকেটের পতনে খেলায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শেষ পর্যন্ত ৬ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় (১১৯ রান) তুলে নেয় ইনজামাম-উল হকের শিষ্যরা।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন।

‘বি’ গ্রুপ থেকে সুপার টেনে ওঠতে এবার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুদলেরই জয় দুটি করে। ইতোমধ্যে দুটি করে ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে স্কটল্যান্ড ও হংকং। বাকি ম্যাচটি হবে দুদলের মধ্যেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা