,

জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ শেষ স্কটিশদের

Zimba-bwe-400x236স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড। বৃহস্পতিবার নাগপুরে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে হার মানে স্কটিশরা।

পরপর দু’ম্যাচের হারে ক্রিকেটের ছোট ফরম্যাটের বড় আসর থেকে ছিটকে গেল দলটি। আগামী ১২ মার্চ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে প্রথম ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে। দলের পক্ষে ৩৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন উইলিয়ামস।

স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ইভান্স, ওয়াট ও শরীফ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪২ রানে তারা টপঅর্ডারের ৫ উইকেট হারায়।

ষষ্ট উইকেট জুটিতে মমসেন-ব্যারিংটনের অর্ধশত রানের জুটি স্কটিশদের জয়ের স্বপ্ন দেখায়। কিন্তু এ জুটি ভেঙে যাওয়ার পর কেউ আর ক্রিজে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় স্কটিশরা।

দলের পক্ষে ব্যারিংটন সর্বোচ্চ ৩৬ রান করেন। মমসেন করেন ৩১ রান। শেষদিকে জোশ দেবের ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসটি শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে তিনি ৪টি উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া চেতারা ও থিরিপানো দুটি করে উইকেট পান।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৪ রানে হারিয়েছিল হংকংকে। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানদের কাছে ১৪ রানে হেরেছিল স্কটিশরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা