,

বিএনপি নেতা সালাহ উদ্দিনকে দিল্লিতে চিকিৎসার অনুমতি

download (41)ভারতে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী নয়াদিল্লিতে নিতে আদালত অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে মেঘালয়ের রাজ্য পুলিশ।ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে দীর্ঘদিন ধরে জামিনে মুক্তি পেয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ভারতে আটকের পরের দিন থেকেই চিকিৎসাধীন আছেন তিনি। কিডনির জটিলতা, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত তিনি।উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে যাওয়ার জন্য সালাহ উদ্দিন আহমদ তাঁর আইনজীবীর মাধ্যমে শিলংয়ের আদালতে আবেদন করেছিলেন।

শিলংয়ের সার্দার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার প্রসাদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে এই প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত দিন তিনেক আগে শিলং আদালত সালাহ উদ্দিন আহমেদকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর আবেদন মঞ্জুর করেছেন।’

এ ব্যাপারে সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী এস পি মহন্তর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। তবে দিল্লির কোথায় তাঁর চিকিৎসা করানো হবে তা বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে।’এর বেশি আর কিছু বলতে রাজি হননি আইনজীবী এস পি মহন্ত।তবে একটি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে আইনি প্রক্রিয়া শেষে খুব দ্রুতই সালাহ উদ্দিন আহমেদ দিল্লির উদ্দেশে রওনা হবেন।

গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিংক এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় সালাহউদ্দিন আহমেদকে। তার আগে গত বছরের ১০ মার্চ বাংলাদেশের ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা।  যদিও পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।শিলংয়ে আটক হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দাবি করেন, ‘আমাকে চোখ বন্ধ করে কে বা কারা ফেলে দিয়ে গেছে।’

পরে শিলং পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান সালাহ উদ্দিন আহমেদ। বেশ কয়েক দফা শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাঁকে জামিনে মুক্তি দেন।

আদালতের শর্ত অনুযায়ী, শিলং শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না সালাহ উদ্দিন আহমেদ।  এ কারণে চিকিৎসার জন্য সালাহ উদ্দিনের পরিবার তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও অনুমতি মেলেনি। ভারতীয় বিদেশি নাগরিক আইনে তাঁর বিরুদ্ধে শিলং আদালতে মামলা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে