,

‘তাসকিনেরটা অবৈধ হলে বুমরারটা কেন নয়’

download (40)তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংক্রান্ত বিতর্কে ভালোই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। কোচ হাথুরুসিংহে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে। গত এক বছর ধরে একইভাবে বোলিং করে চললেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কেন হঠাৎ প্রশ্ন উঠছে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে, তা নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এশিয়া কাপে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রেখেছিলেন তাসকিন। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে উইকেট না পেলেও কৃপণ বোলিং করে দলের জয়ে বড় অবদান রেখেছেন এই ডানহাতি পেসার। কিন্তু হঠাৎ করেই তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অবাক হয়েছেন অনেকেই।

বাংলাদেশের কোচ হাথুরুসিংহে তো বেশ ক্ষেপেই গেছেন আইসিসির ওপর। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার বোলারদের নিয়ে যদি তাদের উদ্বেগ থাকে, তাহলে তাদের (আইসিসি) কর্মকাণ্ড নিয়েও আমার উদ্বেগ আছে। কারণ আমি বোলারদের কোনো ভুল দেখছি না।’

তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ভারতের জাসপ্রিত বুমরার অ্যাকশন নিয়েও কেন কথা উঠবে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। দুজনের বোলিং অ্যাকশনের ছবি পাশাপাশি রাখলে দেখা যায়, বল ডেলিভারি দেওয়ার সময় তাসকিনের চেয়েও অনেক বেশি বেঁকে যায় বুমরার হাত। নিয়ম অনুযায়ী ডেলিভারির সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যায় না।

ফেসবুকে তাসকিন-বুমরার বোলিং অ্যাকশনের পাশাপাশি ছবি দিয়ে একজন মন্তব্য করেছেন, ‘ভারত ছাড়া অন্য যেকোনো দেশের বোলারের অ্যাকশন নিয়েই সন্দেহ পোষণ করতে পারে আইসিসি।’ একই ধরনের মন্তব্য করে পোস্ট দিয়েছেন আরো অনেকে। ‘শেম আইসিসি (#shame icc)’ নামের একটি হ্যাশট্যাগও বেশ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা