,

শুক্রবার ভারত যাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম

pak-team1ভারতে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান টিমের নিরাপত্তা বিষয়ে এখনও সমঝোতায় পৌঁছেনি দুদেশ। তবুও আশা করা হচ্ছে শুক্রবার সকালে ভারতের উদ্দেশে রওনা করবে পাকিস্তান ক্রিকেট টিম। দুবাই হয়ে ভারত পৌঁছানোর কথা রয়েছে।
পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শুক্রবার ভোর তিনটায় পাকিস্তান টিমের পরিক্ষামূলক ফ্লাইট লহোর ত্যাগ করার কথা রয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড ইতোমধ্যে পাকিস্তান-ভারতের ম্যাচ ভেন্যু পরিবর্তন করেছে। ধর্মশালা থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। তবে পাকিস্তান সরকার চায়, ভারত পাক টিম ও ফ্যানদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করুক।
এ কারণে পাকিস্তান ক্রিকেট টিম প্রথমে দুবাইয়ে ল্যান্ড করবে। পরে এখান থেকে কলকাতার উদ্দেশে রওনা করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বৃহস্পতিবার টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং টি-২০ বিশ্বকাপের বিষয়ে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা