,

আবারও কমলো আমানতের সুদ

bank_965156041রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো এক মাসের ব্যবধানে আবারও কমিয়েছে মেয়াদি আমানতের সুদের হার। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক সুদহার দশমিক ৫০ থেকে ১ শতাংশ পর্যন্ত কমিয়েছে। গত ০৩ মার্চ থেকে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে  নতুন সুদহার কার্যকর হয়েছে। এর আগে এ বছরের ৩১ জানুয়ারি একযোগে সব ধরনের আমানতের সুদ হার সর্বোচ্চ ০৮ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ০৭ শতাংশ নির্ধারণ করে ব্যাংকগুলো।পরের দিন ০১ ফেব্রুয়ারি থেকে মেয়াদি ঋণের সুদ হার নির্ধারণ করে সর্বোচ্চ ১৪ শতাংশ।
বর্তমানে মেয়াদি আমানতে আমানতকারীরা সর্বোচ্চ ০৬ দশমিক ৫০ শতাংশ সুদ পাবেন। এবার আমানতের সুদহার কমানো হলেও ঋণের সুদহার অপরিবর্তিতই রেখেছে ব্যাংকগুলো।
ছয়মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতের সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে ব্যাংকগুলো। ০৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ০৬ শতাংশ থেকে ০৬ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এসব আমানতের সুদ।
আর এক বছর বা তার বেশি কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি আমানতে সুদ হার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশ কমিয়ে ০৬ দশমিক ৫০ শতাংশ থেকে ০৬ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকগুলো।
এছাড়া কয়েকটি ব্যাংক স্বল্প মেয়াদি বড় আমানতের (২৫ কোটি টাকা থেকে বেশি) সুদহার ০১ শতাংশ কমিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা