বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ঘায়েল করতে বোমা বানাতে গিয়ে তিন যুবক গুরুতর আহত

Pic B.baria Bomb Blastব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিল কেন্দুয়াই গ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে তিন যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।গত ৪দিন পুর্বে এলাকায় অধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল।এ ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়।এই ঘটনার জের ধরেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে বুধবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বিল কেন্দুয়য়াই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবদুর রহমান (২৮), নিয়ামুল (২২) ও আলিম (২৫)। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে বিল কেন্দুয়াই গ্রামের আবু নসর গ্রুপ এবং নাজমুল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল।এরই জের ধরে গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছিল। এসময় উভয় পক্ষের অন্তত ১৫ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ ৮ জনকে দেশিয় আস্ত্রসহ আটক করে।
এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।এলাকার পরিবেশ স্থিতিশীল রাখতে ২৪ ঘন্টার জন্যে পুলিশ মোতায়েন করা হয়।এরই মধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতে চার যুবক বোমা বানানোর পরিকল্পনা নেয়।পুলিশ জানায় বুধবার বিকেলে গ্রামের জনৈক হাসান মিয়া শহর থেকে বিস্ফোরক কিনে বিল কেন্দুয়াই গ্রামে নিয়ে যায়। রাত ৮টার দিকে আবদুর রহমানের একটি বন্ধ ঘরে বোমা বানানোর সময় হঠাৎ বিস্ফোরনে তিন জনই আহত হয়। তাদেরকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মঈনুর রহমান জানান, ঘটনার পর রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পরে তিনি সাংবাদিকদের জানান প্রতিপক্ষকে ঘায়েল করতে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে তিন যুবক আহত হয়েছে।তিনি জানান এ ব্যাপারে সদর থানায় একটি জিডি করা হয়েছে।এ বিষয়ে নিবিড় তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী