,

মার্কিন নারী গুলিবিদ্ধ ৪ বছরের ছেলের হাতে

 

 
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় মার্কিন মুল্লুকে বন্দক সন্ত্রাস এবং দুর্ঘটনা সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট ওবামা বন্দুক আইন কড়াকড়ি করতে চাইছেন, কিন্তু বেশিরভাগ মার্কিনিই এখনো সেই প্রস্তাবে সায় দেয় নি। কিন্তু এবার হয়তো দেবেন। কারণ গান কন্ট্রোল প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়া ফ্লোরিডার এক নারী দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন তার ৪ বছর বয়সি ছেলের হাতে।

2016_03_10_15_58_02_ejrTNfwadPDZqXlWkNwCUjPEo2h6wC_original

 

ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, জেমি গিলট নামের ৩১ বছর বয়স্ক ঐ নারী মঙ্গলবার গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার ফ্লোরিডার পুটনাম কাউন্টির ডেপুটি শেরিফ টহলে থাকা অবস্থায় হঠাৎ আবিষ্কার করেন একটি পিকআপ ট্রাক রাস্তা ছেড়ে লেনের উপর অস্বাভাবিক ভাবে উঠে পড়েছে এবং চালকের আসন থেকে একজন নারী সাহায্য চাচ্ছে। গাড়িতে তিনি এবং তার ৪ বছরের ছেলে ছিলেন। তবে ছেলের কোনও ক্ষতি হয়নি।

 

 

 

কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে, ঐ বন্দুকের আইনগত মালিক গিলট নিজেই। বন্দুক তার পছন্দের জিনিস। কারণ ফেসবুকে তিনি একটি পেইজ পরিচালনা করেন ‘জেমি গিলট ফর গান সেন্স’ নামে।

তদন্তকারীরা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। ফ্লোরিডা আইন অনুসারে কেউ যদি গুলি ভর্তি বন্দুক শিশুদের নাগালের মধ্যে রাখে তাহলে সে অপরাধী হিসেবে বিবেচিত হবে। কিন্তু গিলটের শারীরিক অবস্থা এখন ভালো নয়। তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা