,

দিন হলো রাত ইন্দোনেশিয়ায়

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় দিনের বেলা রাতের অন্ধকার নেমে এল। পূর্ণ সূর্যগ্রহণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোটি মানুষ এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

top1457523126

ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ অবস্থান নেওয়া শুরু করে। ধীরে ধীরে সূর্যকে পুরোটাই ঢেকে ফেলে। এই অবস্থায় পূর্ণ সূর্যগ্রহণ হয়। দিন পরিণত হয় রাতে।
সূর্য গ্রহণ দেখতে হাজারো মানুষ জড়ো হয় ইন্দোনেশিয়ার বেলিটাং প্রদেশের সৈকতে। গ্রহণ দেখার অভিজ্ঞতাকে তারা ‘ম্যাজিক্যাল’ বলে উল্লেখ করেন।

 

download
পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ায় বেশি দেখা গেছে। তবে মধ্য প্রশান্ত অঞ্চলে এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে সূর্যগ্রহণ দেখা গেছে।
খালি চোখে বা টেলিস্কোপে সরাসরি সূর্যগ্রহণ না দেখতে জ্যোতির্বিদরা আবারও হুঁশিয়ার করেছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিযেছেন, চোখের ক্ষতি এড়াতে টেলিস্কোপ বা ক্যামেরার সঙ্গে সোলার ফিল্টার ব্যবহার করে সূর্যগ্রহণ দেখতে হবে। তা ছাড়া সূর্যগ্রহণের জন্য বিশেষভাবে তৈরি চশমা দিয়ে সূর্যগ্রহণ দেখতে হবে। তা না হলে ক্ষতিকর সূর্যরশ্মি চোখের জন্য ভয়ংকর হয়ে দাঁড়াতে পারে।
বুধবার দুপুরের দিকে ইন্দোনেশিয়া থেকে পূর্ণগ্রহণ দেখা যায়। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে গ্রহণ শেষ হবে সন্ধ্যা নাগাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা