,

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হাথিন কিয়াউ

 

আন্তর্জাতিক ডেস্ক : হাথিন কিয়াউ সম্ভবত মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, এতে প্রার্থী তালিকায় নেই অং সান সু চি। রয়েছেন তার ঘনিষ্ঠ হাথিন কিয়াউ। সু চির দলের পাল্লা ভারী হওয়ায় তিনিই প্রেসিডেন্ট হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

 

su-chi1457591635

মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রেসিডেন্ট পদে তাদের দুজন প্রার্থীর নাম প্রস্তাব করেছে। আর তৃতীয় একজন প্রার্থীর নাম প্রস্তাব করবে সামরিক বাহিনী।
সূত্রমতে, প্রার্থীদের মধ্যে সু চির ঘনিষ্ঠ বলে পরিচিত হাথিন কিয়াউরই জয়ের সম্ভাবনা অনেক বেশি। কারণ, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এনএলডি।

 

আগামী কয়েক দিনের মধ্যেই দেশটির পার্লামেন্ট তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তিনজনের মধ্যে পরাজিত বাকি দুজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী, বিদেশিকে বিয়ে করার কারণে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না সু চি। যদিও এই ধারা বিলোপের বিষয়ে আলোচনা চলছে। অবশ্য সু চি আগেই ঘোষণা দিয়েছেন, তিনি প্রেসিডেন্টের ওপরে থাকবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা